ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব মনির যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন তা কী সঠিক? তোমার মতামত দাও।
উত্তর: ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব মনির ক্রেতা সন্তুষ্টি বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় তাকে সন্তুষ্টি বলে। পূর্বে ক্রয়ের অভিজ্ঞতা ও 'বিপণনকারী তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ভোক্তা অসন্তুষ্ট হয়, আর কার্যকারিতা এবং প্রত্যাশা একই বা বেশি হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকে জনাব মনির একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জন। তাই, ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে তিনি পণ্য উৎপাদন করেন। এর ফলে তার ব্যবসায় প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বাড়ছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, জনাব মনির ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন। যার মাধ্যমে ক্রেতারা তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য প্রাপ্ত হয়ে ক্রয়ে আগ্রহী হচ্ছে। ক্রেতাদের এই আগ্রহ বিপণনের ক্রেতা সন্তুষ্টিকে প্রকাশ করে। বিপণনের সামগ্রিক কাজ ভোক্তাকে ঘিরেই সম্পন্ন করা হয়। “ভোক্তাই রাজা” এর দর্শনের ভিত্তিতে ভোক্তার প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। বিপণনের কাজের মাধ্যমে ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা চালানো হয়। আর ভোক্তারা যখন তাদের প্রত্যাশিত পণ্য অর্জন করতে সক্ষম হয় তখন তাদের মাঝে সন্তুষ্টির সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব মনিরও তার পণ্য বিপণনের ক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টির দিকে অধিক গুরুত্বারোপ করেন বলে তার প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, তার ক্রেতা সন্তুষ্টির দিকে গুরুত্ব প্রদান করা সঠিক।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব মনির যে বিষয়টির ওপর গুরুত্বারোপ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর