উদ্দীপকে উল্লিখিত ফ্যাশন হাউজের মালিকের চিন্তিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: আমার মতে 'প্রবর্তনা' ফ্যাশন হাউজের মালিকের চিন্তিত হওয়ার কারণ হলে প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব। একই ধরনের পণ্য বা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠানই একে অন্যের প্রতিযোগী। কোম্পানিসমূহকে প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় ফলে দক্ষতার সাথে ক্রেতাকে সন্তুষ্ট করতে না পারলে কোম্পানি ক্রেতা হারায়। দাম, মান, সেবা বা অন্য কোনো দিক থেকে কোম্পানিকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে হবে অন্যথায় বাজার হারাবে। এজন্য প্রতিযোগীদের চিহ্নিত করতে হবে, তাদের কৌশল জানতে হবে এবং সে অনুযায়ী নিজের কৌশল নির্ধারণ করতে হবে। 'প্রবর্তনা' একটি নামকরা ফ্যাশন হাউজ। তাদের তৈরি জিনিস ভোক্তাদরে নিকট আকর্ষণীয় হওয়ায় ভালোই চলছিল এবং বিক্রি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন কতগুলো প্রতিযোগীর আগমন হয়েছে যে কারণে মালিক চিন্তিত হয়ে পড়েছেন। প্রতিযোগীর আগমন মানে বাজার ভাগ হয়ে যাওয়া অর্থাৎ 'প্রবর্তনা' ফ্যাশন এতদিন যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারত এখন তা পারবে না কারণ ক্রেতারা বিভিন্ন কারণে প্রতিযোগীর পণ্য কিনবেই। তাই বলা যায় 'প্রবর্তনা' ফ্যাশন হাউজের মালিকের চিন্তিত হওয়ার কারণ প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফ্যাশন হাউজের মালিকের চিন্তিত হওয়ার কারণ বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর