“রাতুল ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করে ক্রেতারা খুশি”— খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: খুচরা ব্যবসায়ের ধরনের মধ্যে রাতুল ট্রেডার্স একটি ডিপার্টমেন্টাল স্টোর। একই দালানে অবস্থিত ও একই মালিকানায় পরিচালিত বিভিন্ন পণ্য পৃথক বিভাগের মাধ্যমে কোনো বৃহদায়তন খুচরা বিপণিতে বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণি বলে। বিভাগীয় বিপণিতে কয়েকটি আলাদা স্বয়ংসম্পূর্ণ বিভাগ থাকে যা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। একজন ক্রেতা তার প্রয়োজনীয় সব পণ্য এখান থেকে কিনতে পারে। উদ্দীপকের রাতুল ট্রেডার্সের মালিক ও পরিচালক একজন। এখানে পণ্যগুলো বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে। ফলে ক্রেতারা সহজেই তার পছন্দনীয় জিনিস কিনতে পারে। রাতুল ট্রেডার্সে কতগুলো পৃথক পৃথক বিভাগ রয়েছে যাতে একজন ক্রেতা সময় খরচ না করে কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যায়। ফলে ক্রেতারা রাতুল ট্রেডার্স থেকে পণ্য কিনে খুশি। তাই আমার মতে রাতুল ট্রেডার্স থেকে পণ্য কিনে ক্রেতারা খুশি থাকবে।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
“রাতুল ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করে ক্রেতারা খুশি”— খুচরা ব্যবসায়…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর