শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের জন্য বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার সিদ্ধান্তটি যথার্থ হয়েছে। বিভাগীয় বিপণি বলতে একই দালানে অবস্থিত কয়েকটি পৃথক বিভাগের মাধ্যমে পরিচালিত বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানকে বোঝায়। এ ধরনের বিপণি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ ধরনের বিপণিতে নারী-পুরুষের পোশাক, বাচ্চাদের পোশাক, খেলনা, বই প্রভৃতি বিভিন্ন রকমের পণ্যের জন্য জন্য আলাদা আলাদা বিভাগ থাকে। মি. জিতু দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে চেইন স্টোর স্থাপন করেছেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের পণ্য পাওয়া যায়। এর ফলে প্রতিষ্ঠানটির সফলতা দিন দিন বাড়ছে। এজন্য জিতু ব্যবসায় সম্প্রসারণ করতে ইচ্ছুক। তিনি ঢাকায় নতুন একটি বিল্ডিং ভাড়া নিয়ে পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। 'জিপান' ইতোমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাতে এ ব্যবসায় আরও সম্প্রসারণ করাটা যৌক্তিক। কারণ এখানে লোকসংখ্যা অন্যান্য শহরগুলোর থেকে বেশি। আর এখানে বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার উদ্যোগটিও যথার্থ। এর ফলে ক্রেতারা একটি নির্দিষ্ট স্থান থেকেই বিস্তৃত পণ্যসারির সুবিধা পাবে। এতে ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তাছাড়া কেন্দ্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় মি. জিতু ক্রেতা সন্তুষ্টি অর্জনে অধিক নজর দিতে পারবেন। বিভাগীয় বিপণির পণ্যগুলো সাধারণত উচ্চ মানসম্পন্ন হয়। তাই ক্রেতাদের পণ্যমান নিয়েও প্রশ্ন থাকবে না। বরং তারা জিপানের সামগ্রিক সুনাম বাড়াতে সহায়তা করবে। তাই বলা যায়, মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি যৌক্তিক।

HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটির যথার্…

উদ্দীপক

জাপান ফেরত মি. জিতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে 'জিপান' নামে ২৫টি বিপণী প্রতিষ্ঠা করেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের উন্নত পণ্য সব বিপণিতে একই নীতি অনুসরণ করে বিক্রি করেন। ফলে তার ব্যবসায়ে সফলতা বাড়ে। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে তিনি ঢাকা শহরে নতুন একটি বিল্ডিং ভাড়া নিয়ে পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়।

Dhaka · 2017

উত্তর

অনলাইন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনের যে যোগাযোগ স্থাপিত হয় তাকে অনলাইন মার্কেটিং বলে।

উত্তর

গ্রিন মার্কেটিং হলো পণ্য বিপণনের এমন একটি মতবাদ যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। গ্রিন মার্কেটিংয়ে পরিবেশকে বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিপণন করা হয়। পরিবেশ দূষণরোধে পলিথিনের পরিবর্তে ব্যবসায়ীরা বর্তমানে পাটের চট বা কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। অরগানিক বা জৈব সার উৎপাদন ও বাজারজাত করছেন। এভাবে উৎপাদকরা ক্রেতাদের সন্তুষ্টি বিধানে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণন করছেন। সুতরাং গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে উৎসাহিত করে।

উত্তর

'জিপান' হচ্ছে চেইন স্টোর বা বিপণিমালা। একই মালিকানায় ও পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে চেইন স্টোর বা বিপণিমালা বলে। এর প্রতিটি শাখায় একই ধরনের পণ্য বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এধরনের বিপণিতে একাধিক উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে একই মালিকানাধীন বিভিন্ন শাখায় তা বিক্রয় করা হয়। মি. জিতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে 'জিপান' নামে ২৫টি দোকান বা বিপণি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন কোম্পানির পণ্য এ বিপণিতে পাওয়া যায়। এটি একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এই বিপণির সব শাখায় একই বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এ ধরনের বিপণিগুলো একই মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মি. জিতুর একক মালিকানায় 'জিপান' নামক চেইন স্টোরটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। এ বিপণির সব শাখায় একই সাজসজ্জা অনুসরণ করা হয়েছে। এ বৈশিষ্ট্যগুলো একটি চেইন স্টোর বা বিপণিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং মি. জিতুর 'জিপান' হলো চেইন স্টোর।

উত্তর

মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের জন্য বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার সিদ্ধান্তটি যথার্থ হয়েছে। বিভাগীয় বিপণি বলতে একই দালানে অবস্থিত কয়েকটি পৃথক বিভাগের মাধ্যমে পরিচালিত বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানকে বোঝায়। এ ধরনের বিপণি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ ধরনের বিপণিতে নারী-পুরুষের পোশাক, বাচ্চাদের পোশাক, খেলনা, বই প্রভৃতি বিভিন্ন রকমের পণ্যের জন্য জন্য আলাদা আলাদা বিভাগ থাকে। মি. জিতু দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে চেইন স্টোর স্থাপন করেছেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের পণ্য পাওয়া যায়। এর ফলে প্রতিষ্ঠানটির সফলতা দিন দিন বাড়ছে। এজন্য জিতু ব্যবসায় সম্প্রসারণ করতে ইচ্ছুক। তিনি ঢাকায় নতুন একটি বিল্ডিং ভাড়া নিয়ে পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। 'জিপান' ইতোমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাতে এ ব্যবসায় আরও সম্প্রসারণ করাটা যৌক্তিক। কারণ এখানে লোকসংখ্যা অন্যান্য শহরগুলোর থেকে বেশি। আর এখানে বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার উদ্যোগটিও যথার্থ। এর ফলে ক্রেতারা একটি নির্দিষ্ট স্থান থেকেই বিস্তৃত পণ্যসারির সুবিধা পাবে। এতে ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তাছাড়া কেন্দ্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় মি. জিতু ক্রেতা সন্তুষ্টি অর্জনে অধিক নজর দিতে পারবেন। বিভাগীয় বিপণির পণ্যগুলো সাধারণত উচ্চ মানসম্পন্ন হয়। তাই ক্রেতাদের পণ্যমান নিয়েও প্রশ্ন থাকবে না। বরং তারা জিপানের সামগ্রিক সুনাম বাড়াতে সহায়তা করবে। তাই বলা যায়, মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চাঁদরূপ একটি বৃহদায়তন খুচরা প্রতিষ্ঠান। এখানে খাদ্যসামগ্রীর পাশাপাশি কিছু গৃহস্থালি সামগ্রী ক্রেতাদের স্বসেবায় বিক্রি করা হয়। বর্তমানে বেশি বিক্রির লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে অর্ডার দিয়ে থাকে। এর ফলে প্রতিষ্ঠানটির বিক্রির ব্যাপক হারে পড়ে। [ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ]
ক
গ্রিন মার্কেটিং কী?
খ
বিপণিকেন্দ্র কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
চাঁদরূপ এর বিক্রি বাড়ার কারণ প্রত্যক্ষ বিপণনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিপণিকেন্দ্র কেন প্রয়োজন?

বিপণিকেন্দ্র কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.গ্রিন মার্কেটিং কী?

গ্রিন মার্কেটিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রনি ও জনি দুই বন্ধু বি.বি.এ-তে পড়ে। পড়াশোনার পাশাপাশি তারা কিছু ছোটোখাটো ব্যবসায় করার কথা ভাবছে। অনেক চিন্তার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা এমন একটি দোকান দিবে যেখানে পণ্য সাজানোর দরকার হবে না এমনকি পণ্য বিক্রয়ের জন্য দৃশ্যমান কোনো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হবে না। তবে এ কাজটি করার জন্য তারা তাদের বাসার কম্পিউটারটি ব্যবহার করবে। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক
প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে?
খ
গ্রিন মার্কেটিং সম্পর্কে আলোচনা কর।
গ
উদ্দীপকে কোন ধরনের বাজারজাতকরণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বর্তমান অবস্থার প্রেক্ষিতে তাদের এ ধরনের উদ্যোগ কতটুকু সমর্থনযোগ্য বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.গ্রিন মার্কেটিং সম্পর্কে আলোচনা কর।

গ্রিন মার্কেটিং সম্পর্কে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে?

প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রবি কুমার ১০০ জন কর্মী নিয়ে ঢাকায় একটি বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে পণ্যসামগ্রী ২৫টি বিভাগে সাজানো হয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে পণ্য সরবরাহের ক্ষেত্রে তিনি মোটা কাগজের ঠোঙা ও চটের ব্যাগ ব্যবহার করেন। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক
চেইন স্টোর কী?
খ
অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের বিপণন প্রতিষ্ঠান ব্যাখ্যা কর।
ঘ
রবি কুমার পরিবেশ দূষণ রোধের যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাজারজাতকরণ ধারণার মাধ্যমে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চেইন স্টোর কী?

চেইন স্টোর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

চাঁদরূপ এর বিক্রি বাড়ার কারণ প্রত্যক্ষ বিপণনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।বিপণিকেন্দ্র কেন প্রয়োজন?গ্রিন মার্কেটিং কী?বর্তমান অবস্থার প্রেক্ষিতে তাদের এ ধরনের উদ্যোগ কতটুকু সমর্থনযোগ্য বলে তুমি মনে উদ্দীপকে কোন ধরনের বাজারজাতকরণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।গ্রিন মার্কেটিং সম্পর্কে আলোচনা কর।প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে?রবি কুমার পরিবেশ দূষণ রোধের যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাজারজাতকরণ ধারণার মাধ্যমেউদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের বিপণন প্রতিষ্ঠান ব্যাখ্যা কর।অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।চেইন স্টোর কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।