সাধারণ বার্ষিক বৃত্তির মূল্য থেকে অগ্রিম বার্ষিক বৃত্তির মূল্য বেশি হয় কেন?
উত্তর: অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে কোনো প্রকল্পের অভ্যন্তরীণ নগদ প্রবাহসমূহ বছরের শুরুতে আগমন ঘটে। পক্ষান্তরে, সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে অভ্যন্তরীণ নগদ প্রবাহসমূহ বছরের শেষে আগমন ঘটে। অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে নগদ প্রবাহ কোনো বছরের শুরুতে ঘটে বিধায় উক্ত নগদ প্রবাহকে পুনরায় সেই বছরের জন্য বিনিয়োগ করা যায়। কিন্তু সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে নগদ প্রবাহ কোনো বছরের শেষে ঘটায় পুনঃবিনিয়োগের সুবিধা পাওয়া যায় না। ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ ঘটে না। এর কারণেই সাধারণ বার্ষিক বৃত্তির মূল্য থেকে অগ্রিম বার্ষিক বৃত্তির মূল্য বেশি হয়ে থাকে।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
সাধারণ বার্ষিক বৃত্তির মূল্য থেকে অগ্রিম বার্ষিক বৃত্তির মূল্য বেশি হয় কেন?
উত্তর