'মুদ্রাস্ফীতি অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস করে' ব্যাখ্যা কর।
উত্তর: কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি অর্থাৎ বর্তমানে একটি দ্রব্য যে দামে ক্রয় করা যায় ভবিষ্যতে তার চেয়ে বেশি দামে ক্রয় করতে হবে। ফলে একই পরিমাণ অর্থ দিয়ে ভবিষ্যতে কম পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে। যার ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস করে।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
'মুদ্রাস্ফীতি অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস করে' ব্যাখ্যা কর।
উত্তর