"অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো অনিশ্চয়তা”- ব্যাখ্যা কর।
উত্তর: অর্থের সময় অগ্রাধিকার বলতে বোঝায় কোনো ব্যক্তির নিকট বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ ভবিষ্যতে প্রাপ্ত একই পরিমাণ নগদ অর্থের চেয়ে বেশি পছন্দনীয়। এর একটি কারণ হচ্ছে অনিশ্চয়তা। অর্থাৎ যেকোনো ব্যক্তি বর্তমান অর্থকে বেশি প্রাধান্য দেয় কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভবিষ্যতে সে অর্থ নাও পেতে পারে। তাছাড়া ভবিষ্যতে সে জীবিত থাকবে কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। তাই বলা যায়, অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো অনিশ্চয়তা।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
"অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো অনিশ্চয়তা”- ব্যাখ্যা কর।
উত্তর