“অর্থের সময় অগ্রাধিকারের কারণ হচ্ছে অনিশ্চয়তা।"— ব্যাখ্যা কর।
উত্তর: ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভবিষ্যতে কোনো অর্থ পাওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে কিনা বা আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। মানুষ সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চায় এবং ভবিষ্যতের অনিশ্চিত প্রাপ্তির চেয়ে বর্তমানের নিশ্চিত প্রাপ্তিকে বেশি ভালোবাসে। এছাড়া মানুষ তার বর্তমানের প্রয়োজন মেটানোকেই বেশি গুরুত্ব দেয়। মূলত ভবিষ্যতের এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচার জন্যই মানুষ ভবিষ্যতের সমপরিমাণ অর্থের চেয়ে বর্তমানের অর্থকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ, ঝুঁকি ও অনিশ্চয়তা এড়াতেই মানুষ অর্থের সময় অগ্রাধিকার দিয়ে থাকে।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
“অর্থের সময় অগ্রাধিকারের কারণ হচ্ছে অনিশ্চয়তা।"— ব্যাখ্যা কর।
উত্তর