চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে অর্থের ভবিষ্যৎ মূল্যের পরিবর্তন হয়। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যেও বৃদ্ধি পাবে। আবার চক্রবৃদ্ধি সংখ্যা হ্রাস পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে । চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে বর্তমান মূল্যের একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পাবে।যেমন আজকের .৩০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আসলে চার বছর পর মূল্য হবে ৩০০০*(১+০.১০) ৪ = ৪৩৯২.৩০ টাকা। অন্যদিকে ১০% অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে ৩০০০ টাকা ৪ বছর পর সুদ আসলে হবে = ৩০০০*(১+০.১০/২) ২*৪ = ৪৪৩২.৩৭ টাকা। এখানে দেখা যায়, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পেয়েছে ।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর