শাখাওয়াত সাহেব কোন বিকল্পটি গ্রহণ করে বাড়ি নির্মাণে অধিকতর লাভবান হবেন? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: শাখাওয়াত সাহেব কোন বিকল্পটি গ্রহণ করে বাড়ি নির্মাণে অধিকতর লাভবান হবেন তা নির্ধারণের জন্য সব বিকল্পের ভবিষ্যৎ মূল্য জানা প্রয়োজন। প্রস্তাব-১ এর ভবিষ্যৎ মূল্য নির্ণয়: দেওয়া আছে, কিস্তির পরিমাণ, A = ২৫,০০০ টাকা সুদের হার, i = ১২%, বা, ০.১২ সময়, n = ৫ বছর চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ বার [∴ মাসিক চক্রবৃদ্ধি] আমরা জানি, অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, [গণিত] = ২৫,০০০ × ৮১.৬৬৯৬৬৯ × ১.০১ = ২০,৬২,১৫৯.১৪২ টাকা প্রস্তাব-২ এর ভবিষ্যৎ মূল্য নির্ণয়: দেওয়া আছে, কিস্তির পরিমাণ, A = ২৬,০০০ টাকা সুদের হার, i = ১১%, বা, ০.১১ সময়, n = ৫ বছর চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ বার [∴ মাসিক চক্রবৃদ্ধি] আমরা জানি, বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, FVA [গণিত] = ২৬,০০০ × ৭৯.৫১৮০৭৯ = ২০,৬৭,৪৭০.০৫৪ টাকা প্রস্তাব-৩ এর ভবিষ্যৎ মূল্য ২০,০০,০০০ টাকা [উদ্দীপকে দেওয়া আছে]। উদ্দীপকের প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য ২০,৬২,১৫৯.১৪২ টাকা; দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য ২০,৬৭,৪৭০.০৫৪ টাকা এবং তৃতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য ২০,০০,০০০ টাকা। অর্থাৎ শাখাওয়াত সাহেব দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে বাড়ি নির্মানে অধিক লাভবান হবেন। কারণ বাড়ি নির্মাণে ২০,০০,০০০ টাকা খরচ হওয়ার পরও দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী তার কাছে উদ্বৃত্ত থাকবে (২০,৬৭,৪৭০.০৫৪ – ২০,০০,০০০) = ৬৭,৪৭০.০৫৪ টাকা। অন্যদিকে প্রথম প্রস্তাবের উদ্বৃত্তের পরিমাণ ৬২,১৫৯.১৪২ টাকা। তবে তৃতীয় প্রস্তাব অনুযায়ী বাড়ি নির্মাণের পর শাখাওয়াত সাহেবের কাছে কোনো উদ্বৃত্ত অর্থ থাকবে না।
HSC Finance 1st Paper Chapter 3: অর্থের সময়মূল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 3: অর্থের সময়মূল্য · সৃজনশীল
শাখাওয়াত সাহেব কোন বিকল্পটি গ্রহণ করে বাড়ি নির্মাণে অধিকতর লাভবান…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর