আমিনা বেগম বাগানের প্রশিক্ষণ থেকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আমিনা বেগম ছাদে বাগানের প্রশিক্ষণ থেকে জানতে পারে কীভাবে গৃহ প্রাঙ্গণে, ছাদে ও বারান্দায় গাছ লাগাতে হয়, যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে হয়। আমিনা বেগম ছাদে বাগান করার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণে সে জানতে পারে গৃহ প্রাঙ্গণ, ছাদ বা বারান্দায় গাছ লাগাতে হলে সবার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা। গৃহ প্রাঙ্গণ বা ছাদের আয়তনের সাথে সামঞ্জস্য 'রেখে বাগান করতে হবে। বারান্দার টবে ফুল, ফল ও সবজি গাছ লাগানো যায়। এসব গাছের জন্য দোঁ-আশ মাটি বাছাই করতে হবে। প্রয়োজন হলে মাটিতে উদ্ভিজ্জ, প্রাণিজ ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। গাছে নিয়মিত পানি দেয়ার ব্যবস্থা থাকতে হবে। এভাবে গাছ লাগানোর সকল প্রস্তুতি সম্পন্ন করে ভালো বীজ সংগ্রহ করে বপন করতে হবে। পরবর্তীতে গাছের জন্য নিয়মিত পরিচর্যা প্রয়োজন। নিয়মিত আগাছা ও পচা পাতা পরিষ্কার করতে হবে, প্রয়োজনে মাচা তৈরি করে ও কীটনাশক স্প্রে করতে হবে। আমিনা বেগম পূর্বে সবজি চাষ করলেও ভালো ফলন পেত না। কিন্তু প্রশিক্ষণে সে গাছ লাগানোর প্রক্রিয়া, যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পেরেছে। ফলে সে এখন সহজেই গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় সঠিক উপায়ে ফল ও সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। এছাড়া ফুল গাছ লাগিয়ে গৃহের সৌন্দর্যও বৃদ্ধি করতে পারবে।
HSC Home Science 1st Paper Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার · সৃজনশীল
আমিনা বেগম বাগানের প্রশিক্ষণ থেকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর