কামাল সাহেব কীভাবে তার ছাদের যথাযথ ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: কামাল সাহেব তার ছাদে সবজির বাগান করার মাধ্যমে ছাদের যথাযথ ব্যবহার করেছেন। নিজের বসবাসের জায়গাটিকে একটু পরিকল্পনা করে ব্যবহার করতে পারলেই এর উপযোগিতা বৃদ্ধি করা যায়। শহরের বাড়িতে ছাদ হলো উন্মুক্ত স্থান। ছাদে পরিকল্পনা করে সবজি ও ফলের বাগান করার মাধ্যমে ছাদের জায়গা যথাযথ ব্যবহার করা যায়। উদ্দীপকের কামাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি তার অবসর সময়কে কাজে লাগানোর জন্য বাসার ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁইশাক, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার বাগানে। তিনি এগুলোর পরিপূর্ণ যত্ন ও পরিচর্যাও করেন। শহরের বাড়িতে ছাদই হলো উন্মুক্ত স্থান যেখানে সবজি ও ফলের বাগান করা যায়। ছাদে যেসব সবজি লাগানো যায় তার মধ্যে রয়েছে লাউ, শিম, ঝিঙে, কুমড়া, পুঁই, শসা, করলা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গুল্মগাছও লাগানো যায়। এতে করে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাড়িকে উৎপাদন কেন্দ্রেও পরিণত করা যায়। উদ্দীপকের কামাল সাহেবও তার ছাদে সবজির বাগান গড়ে তুলেছেন এবং সেগুলোকে যত্নও করেছেন। এভাবেই তিনি তার ছাদের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করেছেন।
HSC Home Science 1st Paper Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার · সৃজনশীল
কামাল সাহেব কীভাবে তার ছাদের যথাযথ ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর