জান্নাতুল কোন বিষয়গুলোর প্রতি লক্ষ রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করবেন? ব্যাখ্যা কর।
উত্তর: জান্নাতুল বহুমুখী উপযোগিতার বিষয়টির প্রতি লক্ষ রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করেন। উদ্দীপকে দেখা যায়, জান্নাতুল কয়েক মাস হলো নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। বাড়ির প্রতিটি কক্ষ তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই তার গৃহসজ্জার প্রশংসা করলেন। তার বড় বোন বেড়াতে এসে দেখলেন জান্নাতুলের বাড়ির ছাদ ও বারান্দা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এখানে জান্নাতুল বহুমুখী উপযোগিতার জন্য বারান্দা ও ছাদ ব্যবহার করেন। গৃহের আশপাশের উন্মুক্ত প্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় পরিবারের সদস্যরা অবসর সময় কাটায়। তাছাড়া এসব স্থানে সবজি বাগান করে সদস্যরা তাদের শখ পূরণ করতে পারে। গৃহপ্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় ফুলের বাগান করলে গৃহের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়া এসব স্থানের একাংশে হাঁস-মুরগি পালনের ব্যবস্থাও করা যেতে পারে। বারান্দায় মাটির ছোট-বড় টবে গোলাপ, বেলি, জবা, গন্ধরাজ, অপরাজিতা, সন্ধ্যা মালতি, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগানো যায়। এ ধরনের গাছ বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করে। গৃহপ্রাঙ্গণ, ছাদ ও বারান্দার সঠিক ব্যবহার গৃহকে মনোরম করে তুলতে পারে। সবজির মধ্যে লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পুঁই শাক, শশা, করলা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গাছও লাগানো যায়। অনেক সময় বড় প্লাস্টিকের ড্রামেও বিভিন্ন সবজির চারা লাগানো যায়। পরিকল্পনা করে ছাদে সবজি ও ফলের বাগান করা যায়। এছাড়া মুরগি, কোয়েল পাখি ও কবুতর পালন করা যায়।
HSC Home Science 1st Paper Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার · সৃজনশীল
জান্নাতুল কোন বিষয়গুলোর প্রতি লক্ষ রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করবে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর