কামাল সাহেবের মতো সবাই যদি অবসর সময়কে কাজে লাগায় তবেই সবুজের বিপ্লব ঘটানো সম্ভব- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: কামাল সাহেবের মতো যদি সবাই অবসর সময়কে কাজে লাগিয়ে শহরের বাড়ির ছাদের যথাযথ ব্যবহার করে তবেই সবুজের বিপ্লব ঘটানো সম্ভব। প্রতিটি বাড়ি বা ভবনকে সবুজ বনায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও নান্দনিক করে তোলা যায়। কিন্তু এর জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি ও উদ্যোগ গ্রহণ। শহরের বাড়িতে ছাদই হলো উন্মুক্ত স্থান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমেই সবুজের বিপ্লব ঘটানো যায়। উদ্দীপকের কামাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি তার অবসর সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁই, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার সবজি বাগানে। তিনি সেগুলোর যত্ন ও পরিচর্যা করেন। তার ছাদেই তিনি সূচনা করেছেন সবুজের বিপ্লবের। শহরের প্রতিটি বাড়ির ছাদকে যদি এমনভাবে ব্যবহার করা যায় তবে সবুজের বিপ্লব ঘটানো সম্ভব। নিজের উৎপাদিত সবজি একদিকে যেমন তৃপ্তি দেবে তেমনি অর্থের সাশ্রয়ও হবে। অবসর সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগানোর এটি একটি সুবর্ণ সুযোগ। এছাড়াও পরিবারের সবাই মিলে যদি কাজ করা যায় তবে সবার মাঝে মধুর সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের কামাল সাহেব তার অবসর সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সবুজ বনায়নের অংশীদার হয়েছেন। তার মতো করে সবাই যদি নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়ির ছাদের যথাযথ ব্যবহার করেন তবেই সম্ভব সবুজের বিপ্লব ঘটানো। তাই 'সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার · সৃজনশীল
কামাল সাহেবের মতো সবাই যদি অবসর সময়কে কাজে লাগায় তবেই সবুজের বিপ্লব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর