প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই-বুঝিয়ে লেখ।
উত্তর: প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। যা প্রাণিকুলের বেঁচে থাকার মূল কারণ। তাছাড়া কার্বনমনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে। গাছ সূর্যালোক শোষণ করে এবং বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাছাড়া' গাছ বিভিন্ন প্রাণী, পাখি ও পোকামাকড়ের জন্য বাসস্থান তৈরি করে। বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে গাছ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য।
HSC Home Science 1st Paper Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 9 : গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার · সৃজনশীল
প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই-বুঝিয়ে লেখ।
উত্তর