উদ্দীপকে নীলার সবজি সংরক্ষণের প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে নীলার সবজি সংরক্ষণের প্রক্রিয়াটি হলো ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং হলো এমন একটি বিশেষ পদ্ধতি যেখানে শাকসবজি বা ফলমূলকে খুব অল্প সময়ের জন্য ফুটন্ত গরম পানি বা বাম্পে ডুবিয়ে রেখে সাথে সাথে বরফ-ঠান্ডা পানিতে স্থানান্তর করা হয়। এটি মূলত খাবার সংরক্ষনের পূর্বপ্রস্তুতি বা রান্নার একটি প্রাথমিক ধাপ হিসেবে ব্যবহৃত হয়। ব্লাঞ্চিং পদ্ধতিটি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো: i. সবজি প্রস্তুত করা: প্রথমে সবজিগুলো ভালোভাবে ধুয়ে একই আকারে কেটে নিতে হয় যাতে সেগুলো সমানভাবে সেদ্ধ হয়। ii. গরম পানিতে ফোটানো: একটি বড় পাত্র পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ যোগ করা হয়। এরপর সবজিগুলো ফুটন্ত পানিতে ১ থেকে ৫ মিনিটের জন্য (সবজির ধরণ অনুযায়ী) ডুবিয়ে রাখা হয়। iii. শকিংঃ নির্দিষ্ট সময় পর সবজিগুলো গরম পানি থেকে তুলে সরাসরি বরফ মিশ্রিত ঠান্ডা পানিতে ডুবিয়ে দিতে হবে। এতে রান্নার প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, যাকে 'শকিঙ' বলা হয়। iv. পানি ঝরানো: সবজিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পানি থেকে তুলে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
HSC Home Science 2nd Paper Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে নীলার সবজি সংরক্ষণের প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর