হাফিজের কী রোগ হয়েছে? চিকিৎসকের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: হাফিজের মুখের মাড়ি দিয়ে রক্ত পড়ায় চিকিৎসকের কাছে যায় এবং তিনি তাকে টক জাতীয় ফল খাওয়ার পরামর্শ দেন। এতে বলা যায় যে, হাফিজের স্কার্ভি হয়েছে। খরা অঞ্চলের দরিদ্র কৃষক হাফিজ। সে তার ক্ষেতে বছরে একবার সবজির চাষ করে। এই সবজি সে সংরক্ষণ করে সারা বছর ধরে খায় । খাদ্য শুকিয়ে পানি নিষ্কাশন করলে জীবাণু, ছত্রাক, এনজাইম ইত্যাদি ক্রিয়া প্রতিহত হয় এবং তা অনেকদিন পর্যন্ত রাখা যায়। খাদ্য শুকানোর ফলে তার ওজন কমে যায় এবং অল্প জায়গায় বেশি রাখা যায়। এতে খাদ্যবস্তুর চামড়া কুঁচকে যায় এবং টাটকা রসালো স্বাদ থাকে না । খাদ্য শুকিয়ে রাখলে তার পুষ্টিগুণ নষ্ট হয় না, তবে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আর ভিটামিন-সি এর অভাবে মানুষের স্কার্ভি, এনিমিয়া ইত্যাদি রোগ হয। স্কার্ভি হলে দাঁতের মাড়িতে, ত্বকের ভিতরে ও বাইরে রক্তক্ষরণ ঘটে। এছাড়া ভিটামিন সি এর অভাবে ফলিক এসিডের বিপাক বিঘ্নিত হওয়ায় এনিমিয়া হয়ে থাকে। তাই বলা যায় যে, দরিদ্র কৃষক হাফিজের ক্ষেত্রে চিকিৎসকের পরমার্শ যুক্তিযুক্ত।
HSC Home Science 2nd Paper Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
হাফিজের কী রোগ হয়েছে? চিকিৎসকের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর