শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতির সঠিকতা নিরূপণ করো।

উত্তর: আফজাল সঠিক প্রক্রিয়ায় ফল ও সবজি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। যেমন— তাপ প্রয়োগের মাধ্যমে : খাদ্য সংরক্ষণের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে উচ্চতাপ প্রয়োগ, যেখানে জীবাণু সম্পূর্ণভাবে ধ্বংস হয়। তাপ প্রয়োগের ফলে যেসব পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হয়, তার মধ্যে পাস্তুরাইজেশন, স্ফুটন ও ক্যানিং অন্যতম। শুষ্ককরণ : খাদ্যবস্তু হতে পানি শুকানোর ফলে ছত্রাক, জীবাণু ও এনজাইমের কাজ বাধাগ্রস্ত হয়। ফলে খাদ্য অনেকদিন পর্যন্ত রাখা যায়৷ শুকনা খাদ্যে কেবল ভিটামিন 'সি' নষ্ট হয়। শুকানোর ফলে খাদ্যবস্তুর চামড়া কুঁচকিয়ে যায়। খাদ্যের টাটকা ও রসালো স্বাদ থাকে না। সাধারণত কুল, খেজুর, কিসমিস, মরিচ, আলু, রসুন, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো শুকিয়ে রাখা যায়। হিমায়িতকরণ: সঠিকভাবে হিমায়িতকরণ করা হলে খাদ্যের পুষ্টিমান, গন্ধ ও রঙের খুব একটা পরিবর্তন হয় না। হিমায়িতকরণ পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি রোধ হয় এবং এনজাইমের কাজ বাধাগ্রস্ত হয়। ফলে সহজে খাদ্য নষ্ট হয় না। নিম্নতাপে খাদ্যবস্তুর পানি জমে যায়। তাজা ফল, সবজি, রেফ্রিজারেটরে 0°C - ৫°C তাপমাত্রায় ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। হিমায়িতকরণের আগে খাদ্যবস্তুকে ভালোভাবে পরিষ্কার করা উচিত। রাসায়নিক দ্রব্য প্রয়োগ: খাদ্য পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বহুদিন যাবত অবিকৃত রাখার জন্য যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোকে খাদ্য সংরক্ষক (Food Preservatives) দ্রব্য বলে। লবণ, চিনি, সিরকা, তেল, বেনজয়িক এসিড প্রভৃতির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। উল্লিখিত পদ্ধতিগুলোর মাধ্যমে আফজাল ফল ও সবজি সংরক্ষণ করতে পারবে।

HSC Home Science 2nd Paper Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকের আলোকে ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতির সঠিকতা নিরূপণ করো।

উদ্দীপক

আফজাল একজন দরিদ্র চাষী। তার বাড়ির পাশে দুটি আমগাছ আছে। বাড়ির কাছের ফাঁকা জায়গায় সে সবজির চাষ করে থাকে। সে আম দিয়ে আচার ও মোরব্বা বানায়। সবজি রোদে শুকিয়ে রাখে। এসব বিক্রি করে সে সংসার চালায়। কিছু দিন পর মোরব্বা ও আচারের উপর ফেনা দেখা যায় এবং টক গন্ধ বের হয়। তাই শুধু শুকনো সবজি বিক্রির টাকায় তাকে সংসার চালাতে হচ্ছে।

Jessore · 2017

উত্তর

খাদ্যের জীবাণু ধ্বংস করার জন্য সাধারণত ১০০°সে তাপমাত্রায় অথবা তার চেয়ে কম তাপে নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যবস্তুকে উত্তপ্ত করার পর দ্রুত তাপ কমিয়ে নির্দিষ্ট মাত্রায় ঠাণ্ডা তাপে,নামিয়ে সংরক্ষণ করা হয় এই পদ্ধতি হলো পাস্তুরাইজেশন।

উত্তর

দূষিত খাদ্য গ্রহণের ফলে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হয়। এর চরম পর্যায়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সকল পর্যায়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ফলে খাদ্য নষ্ট ও দূষিত হয় এবং রোগ সৃষ্টি করে। দূষিত খাবার ও পানি গ্রহণের ফলে আমরা পানিবাহিত বিভিন্ন রোগ, যেমন— কলেরা, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি দ্বারা আক্রান্ত হই। সুতরাং, খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যক।

উত্তর

উদ্দীপকের খাবার ঈস্টের প্রভাবে নষ্ট হয়েছে। খাদ্য নষ্ট হওয়ার কারণগুলোকে প্রভাবিত করে খাদ্যের উপাদান, আর্দ্রতা, তাপ, অম্ল (Acid), অক্সিজেন ইত্যাদি। যেসব খাদ্যে আর্দ্রতা বেশি সেগুলো ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায়। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ দুটি। যথা : ১. জীবাণু ও ২. এনজাইম। সাধারণত তিন ধরনের জীবাণু দ্বারা খাদ্য নষ্ট হয়। এগুলো হলো— ঈস্ট, ব্যাকটেরিয়া ও ছত্রাক। ঈস্ট এককোষ বিশিষ্ট অণুজীব। মিষ্টি, আচার, মোরব্বা, চিনি, সিরাপ, জ্যাম, জেলি, ইত্যাদি খাবারে পানি ও বাতাসের উপস্থিতিতে ঈস্ট জন্মায়। ফলের রসের তলায় যে চকের গুঁড়োর মতো সাদা কিংবা ধূসর বর্ণের তলানি পড়ে সেটিই ঈস্ট। এর বৃদ্ধির জন্য শর্করা জাতীয় খাদ্যের দরকার। ঈস্টের প্রভাবে শর্করা গেঁজে অ্যালকোহল ও কার্বন ডাই- অক্সাইডে পরিণত হয়। তখন খাদ্যের উপরে বুদবুদ ওঠে ও গন্ধ হয়। খুব উচ্চ তাপে ও আলো-বাতাস চলাচল করে এমন স্থানে ঈস্ট জন্মাতে পারে না। ২০° সে. থেকে ৩০° সে. তাপমাত্রায় ও আর্দ্রতাযুক্ত বাতাসে ঈস্ট খাদ্যে বিষক্রিয়া ঘটায়। সুতরাং, ফেনা এবং টক গন্ধ হওয়ার কারণে বোঝা যায় যে, আফজালের আচার ও মোরব্বা ঈস্টের প্রভাবে নষ্ট হয়েছে।

উত্তর

আফজাল সঠিক প্রক্রিয়ায় ফল ও সবজি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। যেমন— তাপ প্রয়োগের মাধ্যমে : খাদ্য সংরক্ষণের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে উচ্চতাপ প্রয়োগ, যেখানে জীবাণু সম্পূর্ণভাবে ধ্বংস হয়। তাপ প্রয়োগের ফলে যেসব পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হয়, তার মধ্যে পাস্তুরাইজেশন, স্ফুটন ও ক্যানিং অন্যতম। শুষ্ককরণ : খাদ্যবস্তু হতে পানি শুকানোর ফলে ছত্রাক, জীবাণু ও এনজাইমের কাজ বাধাগ্রস্ত হয়। ফলে খাদ্য অনেকদিন পর্যন্ত রাখা যায়৷ শুকনা খাদ্যে কেবল ভিটামিন 'সি' নষ্ট হয়। শুকানোর ফলে খাদ্যবস্তুর চামড়া কুঁচকিয়ে যায়। খাদ্যের টাটকা ও রসালো স্বাদ থাকে না। সাধারণত কুল, খেজুর, কিসমিস, মরিচ, আলু, রসুন, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো শুকিয়ে রাখা যায়। হিমায়িতকরণ: সঠিকভাবে হিমায়িতকরণ করা হলে খাদ্যের পুষ্টিমান, গন্ধ ও রঙের খুব একটা পরিবর্তন হয় না। হিমায়িতকরণ পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি রোধ হয় এবং এনজাইমের কাজ বাধাগ্রস্ত হয়। ফলে সহজে খাদ্য নষ্ট হয় না। নিম্নতাপে খাদ্যবস্তুর পানি জমে যায়। তাজা ফল, সবজি, রেফ্রিজারেটরে 0°C - ৫°C তাপমাত্রায় ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। হিমায়িতকরণের আগে খাদ্যবস্তুকে ভালোভাবে পরিষ্কার করা উচিত। রাসায়নিক দ্রব্য প্রয়োগ: খাদ্য পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বহুদিন যাবত অবিকৃত রাখার জন্য যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোকে খাদ্য সংরক্ষক (Food Preservatives) দ্রব্য বলে। লবণ, চিনি, সিরকা, তেল, বেনজয়িক এসিড প্রভৃতির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। উল্লিখিত পদ্ধতিগুলোর মাধ্যমে আফজাল ফল ও সবজি সংরক্ষণ করতে পারবে।
HSCHome Science 2nd PaperChapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আফজাল একজন দরিদ্র চাষী। তার বাড়ির পাশে দুটি আমগাছ আছে। বাড়ির কাছের ফাঁকা জায়গায় সে সবজির চাষ করে থাকে। সে আম দিয়ে আচার ও মোরব্বা বানায়। সবজি রোদে শুকিয়ে রাখে। এসব বিক্রি করে সে সংসার চালায়। কিছু দিন পর মোরব্বা ও আচারের উপর ফেনা দেখা যায় এবং টক গন্ধ বের হয়। তাই শুধু শুকনো সবজি বিক্রির টাকায় তাকে সংসার চালাতে হচ্ছে।

Jessore · 2017

ক
পাস্তুরাইজেশন কী?
খ
খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা আবশ্যক— বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের খাবার কোন অনুজীবের প্রভাবে নষ্ট হয়েছে— ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতির সঠিকতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা আবশ্যক— বুঝিয়ে লেখো।

খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা আবশ্যক— বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাস্তুরাইজেশন কী?

পাস্তুরাইজেশন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রেবা বাজার থেকে মাছ, মাংস ও কাচা আম কিনে আনলেন। তিনি মাছ রান্না করার জন্য টেবিলে রাখলেন। মাংস প্যাকেট করে ফ্রিজে রাখলেন। কাঁচা আম দিয়ে আচার তৈরি করলেন। অনেকটা সময় পরে মাছ রান্না করতে গিয়ে দেখেন, মাছ নরম হয়ে গেছে এবং কটু গন্ধের সৃষ্টি হয়েছে। কিন্তু মাংস এবং আচার বর্ণ গন্ধ ও স্বাদে সম্পূর্ণ খাওয়ার উপযোগী আছে।

Dhaka · 2017

ক
পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও।
খ
এনজাইম কীভাবে কাঁচা আমকে প্রভাবিত করে?
গ
কোন অণুজীবের প্রভাবে মাছের পরিবর্তন হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে রেবা খাদ্য সংরক্ষণের সকল পদ্ধতি ব্যবহার করেছেন কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.এনজাইম কীভাবে কাঁচা আমকে প্রভাবিত করে?

এনজাইম কীভাবে কাঁচা আমকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও।

পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খরা অঞ্চলের দরিদ্র কৃষক হাফিজের ক্ষেতে বছরে একবার শাকসবজির চাষ হয়। কিন্তু সে সারাবছর ধরে তা খায়। মুখের মাড়ি দিয়ে রক্ত পড়ায় চিকিৎসকের কাছে গেলে তিনি তাকে টক জাতীয় ফল খাওয়ার পরামর্শ দিলেন।

Rajshahi · 2019

ক
ঈস্ট কী?
খ
কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি-বুঝিয়ে লেখো।
গ
হাফিজ কী উপায়ে সারাবছর শাকসবজি খায়? ব্যাখ্যা করো।
ঘ
হাফিজের কী রোগ হয়েছে? চিকিৎসকের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি-বুঝিয়ে লেখো।

কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি-বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ঈস্ট কী?

ঈস্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোনালী মধ্যবিত্ত কৃষি পরিবারের সন্তান। সে প্রায়ই উঠানে গিয়ে দেখে তার মা রোদে ধান, মরিচ, আচার, মাছ শুকাতে দেন। সোনালী তার মাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, খাদ্যবস্তু যাতে নষ্ট না হয় সে জন্য এ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়।

Dhaka · 2019

ক
খাদ্যে বিষক্রিয়া কী?
খ
“ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে” – বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকে সোনালীর মা যে পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করেছেন সে পদ্ধতিটি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত পদ্ধতি ছাড়া আরও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের খাবার কোন অনুজীবের প্রভাবে নষ্ট হয়েছে— ব্যাখ্যা করো।খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা আবশ্যক— বুঝিয়ে লেখো।পাস্তুরাইজেশন কী?উদ্দীপকে রেবা খাদ্য সংরক্ষণের সকল পদ্ধতি ব্যবহার করেছেন কি? তোমার উত্তরের সপক্ষেকোন অণুজীবের প্রভাবে মাছের পরিবর্তন হয়েছে? ব্যাখ্যা করো।এনজাইম কীভাবে কাঁচা আমকে প্রভাবিত করে?পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও।হাফিজের কী রোগ হয়েছে? চিকিৎসকের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।হাফিজ কী উপায়ে সারাবছর শাকসবজি খায়? ব্যাখ্যা করো।কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি-বুঝিয়ে লেখো।ঈস্ট কী?উক্ত পদ্ধতি ছাড়া আরও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়— বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।