নীলার মায়ের মন্তব্যটি মূল্যায়ন করো- হিমায়িত খাদ্য রান্নার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয়েছে কি?
উত্তর: উদ্দীপকে নীলার মা বললেন, এতে সবজির স্বাদ ও পুষ্টি ঠিক থাকে। আমি মনে করি নীলা হিমায়িত খাদ্য রান্নার সঠিক নিয়ম অনুসরণ করেছেন। হিমায়িত বা ফ্রোজেন খাবার রান্নার প্রধান উদ্দেশ্য হলো খাবারের স্বাদ ও পুষ্টি অক্ষুণ্ণ রেখে তা নিরাপদভাবে পরিবেশন করা। খাবারের ধরন অনুযায়ী রান্নার পদ্ধতি ভিন্ন হয়। নিচে হিমায়িত খাদ্য রান্নার প্রচলিত ও কার্যকর পদ্ধতিগুলো তুলে ধরা হলো- ⦿ সরাসরি রান্না: অধিকাংশ হিমায়িত সবজি, ফ্রেঞ্চ ফ্রাই বা নাগেটস বরফ না গলিয়ে সরাসরি রান্না করা ভালো। এতে খাবার মচমচে থাকে এবং অতিরিক্ত ভিজে বা নরম হয়ে যায় না। ⦿ বরফ গলানো বা ডিফ্রস্টিং: মাংস বা মাছের মতো বড় আকারের খাবারের ক্ষেত্রে রান্নার আগে বরফ গলিয়ে নেওয়া প্রয়োজন। এর ফলে রান্না করা খাবারের স্বাদও পুষ্টিমান ঠিক থাকে। নিরাপদ উপায়ে ডিফ্রস্টিং করার ৩টি পদ্ধতি রয়েছে- i. রেফ্রিজারেটর: রান্নার আগের রাতে ডিপ ফ্রিজ থেকে খাবার বের করে নরমল ফ্রিজে (৪০° ফারেনাইটের নিচে) রাখা। ii . ঠান্ডা পানি: প্লাস্টিক ব্যাগে ভরে খাবারটি পরিষ্কার ও প্রবাহমান ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা। iii. মাইক্রোওয়েভ: দ্রুত বরফ গলাতে মাইক্রোওয়েভের 'ডিফ্রস্ট' সেটিংস ব্যবহার করা যায়, তবে এরপর সাথে সাথে রান্না করতে হবে। উদ্দীপকে দেখা যায়, নীলার মা রান্নার সময় ফ্রিজ থেকে হিমায়িত সবজি বের করেই সরাসরি ফুটন্ত পানিতে দিল। এটি মূলত ডিফ্রস্টিং পদ্ধতি। তাই বলা যায়, নীলার মা হিমায়িত খাদ্য রান্নার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করেছেন এবং তার মন্তব্যটি সঠিক।
HSC Home Science 2nd Paper Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 14 : খাদ্য সংরক্ষণ ও রন্ধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নীলার মায়ের মন্তব্যটি মূল্যায়ন করো- হিমায়িত খাদ্য রান্নার ক্ষেত্রে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর