শক্তি ব্যয় কীসের উপর নির্ভর করে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হেলেনা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলেন, শক্তির ব্যয় শারীরিক কার্যকলাপের ওপর নির্ভর করে। শক্তির ব্যয়ের ভিত্তিতে কাজ তিন ধরনের হয়ে থাকে। যেমন- হালকা, মাঝারি ও ভারি কাজ। হাঁটাচলা, বই পড়া, ঘর গোছানো ইত্যাদি হালকা কাজের জন্য প্রতি ঘণ্টায় শক্তির চাহিদা গড়ে ১৫০-২৫০ ক্যালরি। সাইকেল চালানো, জোরে হাঁটা, খেলাধুলা করা ইত্যাদি মাঝারি কাজের অন্তর্ভুক্ত কাজের জন্য গড়ে ৩০০-৪০০ ক্যালরি প্রয়োজন। এ ধরনের সাঁতার কাটা, রিকশা চালানো, গাছ কাটা ইত্যাদি ভারি কাজের জন্য প্রতি ঘণ্টায় গড়ে ৪৫০-৫৯০ ক্যালরি ব্যয় হয়। প্রতি ঘণ্টায় প্রতি কিলোগ্রাম ওজনের জন্য শক্তির চাহিদা- লেখার কাজ – ২০ ক্যালরি প্রতি ঘণ্টায় দর্জির কাজ – ৪৫ ক্যালরি প্রতি ঘণ্টায় টাইপ করা – ৩০ ক্যালরি প্রতি ঘণ্টায় রাজমিস্ত্রির কাজ – ৩০০ ক্যালরি প্রতি ঘণ্টায় রিকশা চালানোর কাজ - ৩৫০ ক্যালরি প্রতি ঘণ্টায় পরিশেষে বলা যায়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যালরি খরচ হয়। দৈহিক পরিশ্রমের তারতম্যের জন্য শক্তি ব্যয় বিভিন্ন হয়। পরিশেষে বলা যায়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যালরি খরচ হয়। দৈহিক পরিশ্রমের তারতম্যের জন্য শক্তি ব্যয় বিভিন্ন হয়।
HSC Home Science 2nd Paper Chapter 11 : শক্তি চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 11 : শক্তি চাহিদা · সৃজনশীল
শক্তি ব্যয় কীসের উপর নির্ভর করে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর