জমিরের দৈনিক শক্তির চাহিদা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের জমিরের বয়স, ওজন এবং পেশাগত ভারী কায়িক শ্রমের ওপর ভিত্তি করে তার দৈনিক শক্তির চাহিদা নিচে নির্ণয় করা হলো। একজন মানুষের দৈনিক মোট শক্তি চাহিদা নির্ণয়ের প্রধান তিনটি বিষয় হলো- মৌল বিপাক হার (BMR), দৈহিক পরিশ্রমের জন্য প্রয়োজনীয় শক্তি এবং খাদ্যের স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন (SDA)। সাধারণ নিয়ম অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি কেজি ওজনের জন্য ঘণ্টায় ১ কিলোক্যালরি শক্তি প্রয়োজন হয়। জমিরের ওজন ৫৫ কেজি, তাই তার BMR = ৫৫ কেজি × ২৪ ঘণ্টা = ১৩২০ কিলোক্যালরি। জমির একজন রিকশাচালক, যা অত্যন্ত ভারী পরিশ্রমের কাজ। ভারী শ্রমের জন্য ইগজ-এর সমান অর্থাৎ প্রায় ১০০% অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ কাজের জন্য অতিরিক্ত শক্তি = ১৩২০ কিলোক্যালরি। মোট শক্তি = (১৩২০ + ১৩২০) = ২৬৪০ কিলোক্যালরি। এই শক্তির সাথে খাদ্য হজম বা পরিপাকের জন্য প্রয়োজনীয় আরও ১০% শক্তি (SDA) যুক্ত করলে জমিরের মোট দৈনিক শক্তির চাহিদা দাঁড়াবে প্রায় ২৬৪০ + ২৬৪০ এর ১০% = (২৬৪০ + ২৬৪) কিলোক্যালরি = ২৯০৪ কিলোক্যালরি অতএব, জমিরের শক্তির চাহিদা প্রায় ২৯০৪ কিলোক্যালরি।
HSC Home Science 2nd Paper Chapter 11 : শক্তি চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 11 : শক্তি চাহিদা · সৃজনশীল
জমিরের দৈনিক শক্তির চাহিদা নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর