থাইরয়েড গ্রন্থির নিঃসরণ মৌল বিপাকে প্রভাবিত করে?
উত্তর: গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত 'থাইরক্সিন' হরমোন মানবদেহের কোষীয় জারণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মৌল বিপাককে সরাসরি প্রভাবিত করে। থাইরক্সিন হরমোনের নিঃসরণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে (হাইপারথাইরয়েডিজম) শরীরের ভেতরের কোষগুলো খুব দ্রুত খাদ্য পুড়িয়ে শক্তি উৎপাদন করে, যার ফলে মৌল বিপাক হার বা ইগজ বহুগুণ বেড়ে যায়। বিপরীতক্রমে, এই হরমোনের নিঃসরণ কমে গেলে (হাইপোথাইরয়েডিজম) কোষের কাজ ধীর হয়ে যায় এবং মৌল বিপাক হারও উল্লেখযোগ্যভাবে কমে যায়।
HSC Home Science 2nd Paper Chapter 11 : শক্তি চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 11 : শক্তি চাহিদা · সৃজনশীল
থাইরয়েড গ্রন্থির নিঃসরণ মৌল বিপাকে প্রভাবিত করে?
উত্তর