স্টার ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্যে কীভাবে সেবা প্রদান করে? বর্ণনা দাও।
উত্তর: লেনদেনসংক্রান্ত অনিশ্চয়তার বাধা দূর করার মাধ্যমে উদ্দীপকের স্টার ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে (আমদানি-রপ্তানিতে) যথেষ্ট ভূমিকা রাখে। আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বিনিময়, মূল্য পরিশোধ বা আদায়ের মাধ্যমে এরূপ সহায়তা প্রদান করে। স্টার ব্যাংক সুনামের সাথে গ্রাহক সেবা দিচ্ছে। ব্যাংকটি দেশের অভ্যন্তরে ও বাহিরেও ব্যবসায়-বাণিজ্যে সেবা দেয়। এক্ষেত্রে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাকে স্পষ্ট করা হয়েছে। বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে বলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে লেনদেন করতে পারে। কারণ, বৈদেশিক বাণিজ্যে সাধারণত আমদানিকারক ও রপ্তানিকারক কেউ পূর্বপরিচিত হয় না। এক্ষেত্রে, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই রপ্তানিকারকের মূল্য পেতে নিশ্চয়তা দেয়। আবার, ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে বৈদেশিক লেনদেন সম্পাদনেও এ ব্যাংক সহায়তা করে। এছাড়া, আমদানি-রপ্তানি বাড়ানোর জন্য এ ব্যাংক বিদেশে দলিলপত্র স্থানান্তর, বাজার সম্প্রসারণ, তথ্য সরবরাহ ইত্যাদি কাজ পরিচালনা করে। তাই বলা যায়, স্টার ব্যাংকও আমদানি-রপ্তানি বাণিজ্যে উক্ত সেবা প্রদান করে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
স্টার ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্যে কীভাবে সেবা প্রদান করে? বর্ণনা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর