পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক প্রত্যয়পত্র সুবিধাসহ অন্যান্য সুবিধা দিয়ে জনাব রিয়াজকে সহায়তা করে। প্রত্যয়পত্র আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে। এ দলিলের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। উদ্দীপকে জনাব রিয়াজ আমদানি-রপ্তানি ব্যবসায়ের সাথে জড়িত। তাই তাকে বিভিন্ন দেশের সাথে লেনদেন করতে হয়। এক্ষেত্রে 'হোয়াং' ব্যাংক তাকে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে বিশেষভাবে সহায়তা করে। জনাব রিয়াজ বিদেশ থেকে পণ্য আমদানি করতে চাইলে সেক্ষেত্রে 'হোয়াং' ব্যাংক তাকে সহযোগিতা করে। এ ব্যাংক জনাব রিয়াজের পক্ষে রপ্তানিকারককে প্রত্যয়পত্র ইস্যু করে। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে 'হোয়াং' ব্যাংক জনাব রিয়াজকে প্রয়োজনীয় পরামর্শ দেয়। সেই সাথে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রেও ব্যাংকটি জনাব রিয়াজকে বিশেষভাবে সাহায্য করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর