শেয়ারFacebookWhatsApp

এবিসি ব্যাংক কীভাবে তাদের তহবিলের ব্যবস্থা করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে এবিসি ব্যাংকের তহবিলের উৎসটি হলো অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত সংরক্ষিত তহবিল। প্রতিবছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। এ ধরনের তহবিল ব্যাংকগুলো ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। উদ্দীপকে এবিসি ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি মুনাফার সম্পূর্ণটাই মালিকদের মধ্যে বণ্টন করে দেয় না। মুনাফার একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করে। মুনাফার যে অংশটুকু বণ্টন না করে সঞ্চয় করে সে অংশটুকুকে সংরক্ষিত তহবিল বলা হয়। এটি বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস। তাই বলা যায়, উদ্দীপকে এবিসি ব্যাংক সংরক্ষিত তহবিলের মাধ্যমে তহবিলের ব্যবস্থা করে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল

এবিসি ব্যাংক কীভাবে তাদের তহবিলের ব্যবস্থা করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

এবিসি ব্যাংক তাদের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয়। নাফিস গ্রুপ অফ কোম্পানি তাদের প্রতিষ্ঠানের মূল্যবান দলিলপত্র নিরাপত্তার জন্য এবিসি ব্যাংকে জমা রাখেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

উত্তর

সুনাম অর্জন ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য।

উত্তর

কোনো সম্পত্তি (গাড়ি, যন্ত্রপাতি) কেনার জন্য ঋণ দেওয়া হলে তাকে মুরাবাহা সেবা বলা হয়। আধুনিককালে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। ফলে ব্যবসায়ের পাশাপাশি অন্যান্য উদ্দেশ্যে ব্যাংক ঋণ দিচ্ছে। ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক কোনো সম্পত্তি বা পণ্য কেনার জন্য গ্রাহককে মুরাবাহা সেবা দেয়। এক্ষেত্রে ব্যাংক কিছু লাভসহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে এবিসি ব্যাংকের তহবিলের উৎসটি হলো অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত সংরক্ষিত তহবিল। প্রতিবছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। এ ধরনের তহবিল ব্যাংকগুলো ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। উদ্দীপকে এবিসি ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি মুনাফার সম্পূর্ণটাই মালিকদের মধ্যে বণ্টন করে দেয় না। মুনাফার একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করে। মুনাফার যে অংশটুকু বণ্টন না করে সঞ্চয় করে সে অংশটুকুকে সংরক্ষিত তহবিল বলা হয়। এটি বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস। তাই বলা যায়, উদ্দীপকে এবিসি ব্যাংক সংরক্ষিত তহবিলের মাধ্যমে তহবিলের ব্যবস্থা করে।

উত্তর

উদ্দীপকে এবিসি ব্যাংকের উদ্দেশ্য হলো গ্রাহকের সম্পদের নিরাপত্তা দেওয়া। বাণিজ্যিক ব্যাংক জনগণের দলিলপত্র, মূল্যবান সম্পদ নির্দিষ্ট চার্জের বিনিময়ে জমা রাখে। এক্ষেত্রে লকার ভাড়া প্রদানের মাধ্যমে গ্রাহকের মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিতে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। এটি উক্ত ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকে এবিসি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি গ্রাহকের মূল্যবান দলিলপত্র নিরাপত্তার জন্য জমা রাখে। কেননা বাণিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহকের অর্থ, মূল্যবান গহনা, দলিলপত্র ইত্যাদির নিরাপত্তা দেওয়া ব্যাংকটির উদ্দেশ্য। এক্ষেত্রে ব্যাংকটি গ্রাহকদের লকার সেবা দিয়ে থাকে। গ্রাহক তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকার ভাড়া নিয়ে সেখানে জমা রাখতে পারে। যার বিপরীতে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে। তবে গ্রাহকদের জমাকৃত সম্পদের ঝুঁকি ব্যাংক গ্রহণ করে থাকে। যার ফলে ব্যাংকে সংরক্ষিত সম্পদ বা দলিল নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন থাকতে হয় না। সেই সাথে গ্রাহকরা তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারায় তারা নিশ্চিন্ত থাকতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে এবিসি ব্যাংক লকার সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের মূল্যবান সম্পদের নিরাপত্তা দেয়।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আকিব একজন ব্যবসায়ী। তিনি নিয়মিত আর্থিক লেনদেনের জন্য নগদ টাকার পরিবর্তে চেক বা ব্যাংক ড্রাফট ব্যবহার করতে পছন্দ করেন। কারণ নগদ টাকা বহন করা সবসময় নিরাপদ নয়। তিনি তার সঞ্চয়ী হিসাবে কিছু টাকা জমা রেখেছিলেন এবং তার জমার ওপর ৬% সুদ পেয়েছিলেন। তার বন্ধু জনাব জামিল একই ব্যাংক থেকে ১৩% সুদে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?
খ
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের ১ম অংশে ব্যাংকের কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে?
ঘ
উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বক্তব্যটির সাথে তুমি কি একমত? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?

পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।

ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?

ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এবিসি ব্যাংক তাদের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয়। নাফিস গ্রুপ অফ কোম্পানি তাদের প্রতিষ্ঠানের মূল্যবান দলিলপত্র নিরাপত্তার জন্য এবিসি ব্যাংকে জমা রাখেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?
খ
মুরাবাহা কী? ব্যাখ্যা কর।
গ
এবিসি ব্যাংক কীভাবে তাদের তহবিলের ব্যবস্থা করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মুরাবাহা কী? ব্যাখ্যা কর।

মুরাবাহা কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?

সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রিয়াজ ব্যবসায়ের প্রয়োজনে 'হোয়াং' ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। বর্তমানে তিনি বিদেশেও পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে ব্যবসা করছেন। তাই তাকে বিদেশেও ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। ব্যাংকটির উন্নত ব্যবস্থা জনাব রিয়াজকে পণ্য আমদানি-রপ্তানিতে বিশেষভাবে সহায়তা করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কোন ব্যাংক মুদ্রা প্রচলন করে?
খ
ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
গ
জনাব রিয়াজ কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন? বর্ণনা দাও।
ঘ
পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বক্তবউদ্দীপকের ১ম অংশে ব্যাংকের কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে?বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।মুরাবাহা কী? ব্যাখ্যা কর।সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে ব্যাখ্যা কর।জনাব রিয়াজ কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন? বর্ণনা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।