উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে এবিসি ব্যাংকের উদ্দেশ্য হলো গ্রাহকের সম্পদের নিরাপত্তা দেওয়া। বাণিজ্যিক ব্যাংক জনগণের দলিলপত্র, মূল্যবান সম্পদ নির্দিষ্ট চার্জের বিনিময়ে জমা রাখে। এক্ষেত্রে লকার ভাড়া প্রদানের মাধ্যমে গ্রাহকের মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিতে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। এটি উক্ত ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকে এবিসি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি গ্রাহকের মূল্যবান দলিলপত্র নিরাপত্তার জন্য জমা রাখে। কেননা বাণিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহকের অর্থ, মূল্যবান গহনা, দলিলপত্র ইত্যাদির নিরাপত্তা দেওয়া ব্যাংকটির উদ্দেশ্য। এক্ষেত্রে ব্যাংকটি গ্রাহকদের লকার সেবা দিয়ে থাকে। গ্রাহক তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকার ভাড়া নিয়ে সেখানে জমা রাখতে পারে। যার বিপরীতে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে। তবে গ্রাহকদের জমাকৃত সম্পদের ঝুঁকি ব্যাংক গ্রহণ করে থাকে। যার ফলে ব্যাংকে সংরক্ষিত সম্পদ বা দলিল নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন থাকতে হয় না। সেই সাথে গ্রাহকরা তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারায় তারা নিশ্চিন্ত থাকতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে এবিসি ব্যাংক লকার সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের মূল্যবান সম্পদের নিরাপত্তা দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর