উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বক্তব্যটির সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থায় প্রাপ্ত ঋণের সুদ বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস- এর সাথে আমি একমত। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দেয়। সেই সাথে গ্রাহকদের বিভিন্ন ধরনের ভোক্তা ঋণ প্রদান করে থাকে। এ ঋণের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সুদ গ্রহণ করে থাকে, যা তাদের আয়ের প্রধান উৎস। উদ্দীপকের ২য় অংশে লক্ষণীয় যে, জনাব আকিবের ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। তিনি উক্ত হিসাবে কিছু টাকা জমা রেখেছিলেন। জমাকৃত অর্থের ওপর তিনি ৬% সুদ পান। তার বন্ধু জামিল একই ব্যাংক থেকে ১৩% সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। অর্থাৎ, ব্যাংকটি জামিল থেকে ১৩% হারে সুদ আদায় করে, যা ঋণের সুদ হিসেবে বিবেচিত হয়। জনাব আকিবের ব্যাংকটি তাকে আমানতের ওপর ৬% সুদ দেয়। তবে ব্যাংকটি আমানতকৃত অর্থ হতে জামিলকে যে ঋণ দেয় তার সুদের হার ১৩%। অর্থাৎ, ব্যাংকটি আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে ঋণগ্রহীতাদের নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে। এই উভয় সুদের হারের পার্থক্য হলো ব্যাংকটির নিট বা প্রকৃত সুদ; যা ব্যাংকটির পরিচালনাগত আয়ের একটি অংশ। এ ঋণের সুদ থেকে বাণিজ্যিক ব্যাংকের পরিচালনাগত আয়ের বড় অংশ আসে। তাই বলা যায়, উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থায় প্রাপ্ত ঋণের সুদ বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর