কোন নীতি ভঙ্গ করায় স্টার ব্যাংকের ঋণের টাকা আটকে গেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বিনিয়োগ নীতি ভঙ্গ করায় স্টার ব্যাংকের ঋণের টাকা আটকে গেছে। বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাই বিনিয়োগের নীতি। বিনিয়োগের শর্ত হিসেবে-বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি বিচেনা করা হয়। সুষ্ঠু বিনিয়োগ নীতির ওপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভর করে। উদ্দীপকে স্টার ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি সুনামের সাথে গ্রাহক সেবা দিচ্ছে। এছাড়াও এর গ্রাহকদের বৈদেশিক লেনদেনেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সম্প্রতি একটি প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের ঋণ প্রদান করে। কিন্তু ঋণের টাকা আদায় করতে পারছে না। স্টার ব্যাংকের প্রদত্ত ঋণটি মূলত সমস্যাগ্রস্ত ঋণে পরিণত হয়েছে। এক্ষেত্রে ব্যাংকটি ঋণ মঞ্জুরের সময় ব্যাংকিং ব্যবসায়ের বিনিয়োগ নীতি যথাযথভাবে অনুসরণ করেনি। কারণ বিনিয়োগ নীতির শর্ত অনুযায়ী বিনিয়োগের আকার একটি প্রধান বিষয়। আর স্টার ব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে এ বিষয়টিকেই উপেক্ষা করেছে। তারা একটি খাতেই বড় অঙ্কের ঋণ দিয়েছে। ফলে উক্ত ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় স্টার ব্যাংকের ঋণের টাকা আটকে গেছে। তাই বলা যায়, বিনিয়োগ নীতি ভঙ্গ করায় স্টার ব্যাংক সমস্যায় পড়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কোন নীতি ভঙ্গ করায় স্টার ব্যাংকের ঋণের টাকা আটকে গেছে? উদ্দীপকের আল…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর