ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি কী? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই হলো ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি। আস্থা ও বিশ্বাসের সম্পর্ক মূলত সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয়। এর ভিত্তিতে ব্যাংক ঋণ দেয়, তেমনি গ্রাহকও তাদের আমানত ব্যাংকে জমা রাখে। এই সম্পর্কের অবনতি হলে ব্যবসায়েরও অবনতি ঘটে। তাই এই সম্পর্ককে ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি বা মূলমন্ত্র বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি কী? ব্যাখ্যা করো।
উত্তর