উদ্দীপকে 'R [গণিত] ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে উদ্দীপকের 'R [গণিত] ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। এ ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বিনিময়, মূল্য পরিশোধ বা আদায়ের মাধ্যমে এরূপ সহায়তা করে। আমদানি রপ্তানিসংক্রান্ত কার্য সম্পাদন ও উপদেশ প্রদান করাও বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। উদ্দীপকে মি. এনায়েত একজন বিখ্যাত ব্যবসায়ী। সম্প্রতি তিনি ইতালির নতুন আমদানিকারকদের কাছ থেকে পণ্য বিক্রয়ের প্রস্তাব পেয়েছেন। তিনি সিদ্ধান্তহীনতায় আছেন, কারণ ক্রেতা একদম নতুন। এক্ষেত্রে তার অর্থ প্রাপ্তিতে অনিশ্চয়তা রয়েছে। তার এ সমস্যা 'R [গণিত] ব্যাংকের প্রত্যয়পত্র ইস্যুর সাহায্যে সমাধান হয়। উদ্দীপকে 'R [গণিত] ব্যাংক মি. এনায়েতের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করবে। ঠিক তেমনি আরো নানাভাবে এ ব্যাংক আমদানি-রপ্তানিতে সহায়তা করে। 'R [গণিত] ব্যাংক প্রত্যয়নপত্রের মাধ্যমে রপ্তানিকারককে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়। আরার, ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে বৈদেশিক লেনদেন সম্পাদনে সহায়তা করে 'R [গণিত] ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও আমদানি-রপ্তানি বাড়ানোর জন্য দলিলপত্র স্থানান্তর, তথ্য সংগ্রহ ও যাচাই, লেনদেন নিষ্পত্তিকরণ ইত্যাদি কাজ করে। তাই বলা যায়, আমদানি রপ্তানি বাণিজ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে 'R [গণিত] ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে 'R ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর