ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে 'প্রভাতি' ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রভাতি ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি সম্পাদন করে। সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংককেই বুঝি। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। গ্রাহকের অর্থ জমা রাখা ও ঋণ দেওয়া এ ব্যাংকের প্রধান কাজ। এছাড়া আধুনিক যুগে অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা ছাড়া কল্পনাই করা যায় না। উদ্দীপকে প্রভাতি ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যাংক। এ ব্যাংক গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ, আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম পরিচালনা করে। আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গৃহীত আমানতের মাধ্যমে এ ব্যাংক তহবিল সৃষ্টি করে। উক্ত তহবিল উচ্চ সুদে জনগণকে ঋণ হিসেবে বণ্টন করে মুনাফা অর্জন করে। এছাড়া বিনিময়ের মাধ্যম সৃষ্টিও বাণিজ্যিক ব্যাংকের কাজ। আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক প্রচুর কমিশন ও সার্ভিস চার্জ আদায় করে। এই সকল সুদ ও চার্জ প্রভাতি ব্যাংকের মুনাফা অর্জনের হাতিয়ার। সুতরাং, প্রভাতি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় উক্ত কার্যাবলি সম্পাদন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে 'প্রভাতি' ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর