উদ্দীপকের 'B [গণিত] ব্যাংকটি ভাড়া আদায়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কোন বিশেষ কাজটি সম্পন্ন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ব্যাংকটি বাড়ি ভাড়া আদায়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজটি সম্পন্ন করেছে। ব্যাংক মক্কেলের অনুরোধে তাদের প্রতিনিধি হিসেবে তাদের সম্পদ ব্যবস্থাপনা করে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের পক্ষে প্রতিনিধি/অছি হিসেবে বাড়ি ভাড়া আদায়, বিল পরিশোধ ইত্যাদি কাজ সম্পাদন করে। উদ্দীপকে জনাব ইকবাল একজন ব্যবসায়ী তার নিজ এলাকায় 'B [গণিত] ব্যাংকে তার দুটি হিসাব রয়েছে। ব্যাংকটি তার পক্ষে ভাড়া আদায় করে থাকে। গ্রাহকের পক্ষে বাড়ি ভাড়া আদায় বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এ ধরনের সেবার বিনিময়ে ব্যাংক কমিশন পেয়ে থাকে। তাই বলা যায়, 'B [গণিত] ব্যাংকটি জনাব ইকবালের পক্ষে বাড়ি ভাড়া আদায়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজটি সম্পন্ন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের 'B ব্যাংকটি ভাড়া আদায়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কোন ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর