আতিক কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আতিক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক জনগণের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। আবার উক্ত অর্থ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। উদ্দীপকে জনাব আতিক একজন ব্যবসায়ী। ব্যবসায়ের প্রয়োজনে তিনি প্রায়ই ব্যাংক থেকে ঋণ নেন। বর্তমানে জনাব আতিক তার ব্যবসায়কে বিদেশেও সম্প্রসারিত করেছেন। তাই তাকে দেশে-বিদেশে বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। এক্ষেত্রে, জনাব আতিক মূলত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন। কারণ বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা করে থাকে। মূলত বাণিজ্যিক ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয়। এছাড়া জনাব আতিক উক্ত ব্যাংক থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বিনিময়, মূল্য পরিশোধ বা আদায়ের সুবিধাও পেয়ে থাকেন। আর এসব সুবিধা এক সাথে কেবল বাণিজ্যিক ব্যাংকই দিয়ে থাকে। তাই বলা যায়, জনাব আতিক তার ব্যবসায়ের লেনদেন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
আতিক কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর