ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক গ্রাহকের জমাকৃত টাকা দিয়ে ব্যবসায় করে বলে একে ধার করা অর্থের ধারক বলা হয়। ব্যাংকের মুখ্য কাজ হলো আমানতকারীদের কাছ থেকে কম সুদের বিনিময়ে আমানত নেওয়া। আবার ঐ আমানতকৃত অর্থ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেশি সুদের বিনিময়ে ঋণ দেওয়া। অর্থ ধার নেওয়া এবং ঋণ দেওয়া মুখ্য কাজ হওয়ায় ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর