রূপক ব্যাংক কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে রূপক ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবের (চলতি, স্থায়ী ও সঞ্চয়ী) মাধ্যমে জমা রাখে। ব্যাংকটি বিভিন্ন খাতে এ অর্থ ঋণ দেয়। এছাড়াও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়া বাণিজ্যিক ব্যাংকের কাজ। উদ্দীপকে রূপক ব্যাংক গ্রামের অলস অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংকটি গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ ও ঋণপ্রদান কার্যক্রম সম্পাদন করে। অর্থাৎ, রূপক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করে। এটি মূলত বাণিজ্যিক ব্যাংকের মূল বৈশিষ্ট্য। এছাড়া মূলধন গঠনের মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছে। তাই বলা যায়, রূপক ব্যাংকটি বৈশিষ্ট্যগত বিচারে একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
রূপক ব্যাংক কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর