উদ্দীপকের ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রূপক ব্যাংক বিভিন্ন সেবাদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকা রাখছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাণিজ্যিক ব্যাংক। তবে গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়াও এ ব্যাংকের লক্ষ্য। উন্নত গ্রাহক সেবার মাধ্যমে এ ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে রূপক ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন ব্যাংকিং সেবাদানের মাধ্যমে ব্যাংকটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া এ ব্যাংকের কার্যক্রমে নতুন নতুন মাত্রা যোগ হওয়ার পর বিশেষায়নে এসেছে নতুনত্ব। রূপক ব্যাংক আমানত সংগ্রহ করে এই আমানত থেকে সুদের বিনিময়ে ঋণ দিচ্ছে। ফলে ব্যাংকটি দেশের মূলধন গঠনে সাহায্য করছে। বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে এ ব্যাংক দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং করার মাধ্যমে এ ব্যাংক বহুমুখী সেবা দিচ্ছে। এছাড়া এ ব্যাংক বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। ঋণ নিয়ন্ত্রণে এ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় থাকে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে রূপক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে- তোমার উত্তরের সপক…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর