মি. মোয়াজের অর্থ স্থানান্তরে সহায়তা করা ব্যাংকের কোন ধরনের কাজ? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মি. মোয়াজকে অর্থ স্থানান্তরে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির বিনিময় মাধ্যম সৃষ্টির অন্তর্গত। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা ইস্যু করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। পক্ষান্তরে, বাণিজ্যিক ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, পে-অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির প্রচলন করে। এগুলো নগদ অর্থের মতোই লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তিতে ব্যবহৃত হয়। উদ্দীপকে মি. মোয়াজ ব্যবসায়ের কাজে অনেক টাকা চট্টগ্রামে নিয়ে যাবেন। তিনি সব টাকা ব্যাংক ড্রাফট করে নিয়েছেন। তিনি ব্যবসায়ের কাজে এবার খুলনায় যাবেন। এখানে তার অনেক টাকা নেওয়া প্রয়োজন। কিন্তু তিনি ব্যাংক ড্রাফট-এর পরিবর্তে চেক বই ব্যবহার করেন। এরূপ ব্যাংক ড্রাফট ও চেক বই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আর এগুলো বাণিজ্যিক ব্যাংক সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে মি. মোয়াজের অর্থ স্থানান্তর ব্যাংকের বিনিময় মাধ্যম সৃষ্টির অন্তর্গত, যা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মি. মোয়াজের অর্থ স্থানান্তরে সহায়তা করা ব্যাংকের কোন ধরনের কাজ? বর্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর