মি. মোয়াজের পরবর্তী সময়ে টাকা পেতে যে ব্যাংকিং পদ্ধতি ব্যবহৃত হয়েছে তার কার্যকারিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. মোয়াজ পরবর্তীতে টাকা পেতে এটিএম কার্ড ব্যবহার করেছে, যা কার্যকর এবং যৌক্তিক। ব্যাংক চলতি ও সঞ্চয়ী হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহককে চেক ও এটিএম কার্ড দেয়। ফলে গ্রাহক যেকোনো সময় ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে পারেন। এছাড়া এটিএম কার্ড ব্যবহার করে গ্রাহক কেনাকাটাও করতে পারেন। উদ্দীপকে মি. মোয়াজ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে চট্টগ্রাম এবং খুলনায় ভ্রমণ করেন। এক্ষেত্রে, নগদ অর্থ নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ। তাই তিনি বাণিজ্যিক ব্যাংকের বিনিময় মাধ্যম ব্যবহার করেন। এক্ষেত্রে, প্রথমে ব্যাংক ড্রাফট ও চেক ব্যবহার করলেও বর্তমানে এটিএম কার্ড ব্যবহার করেন। উদ্দীপকে মি. মোয়াজের হিসাবটি চলতি হিসাব। এ হিসাবের জন্য ব্যাংক তাকে এটিএম কার্ড দেয়। ফলে তিনি এখন সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও এ কার্ডের মাধ্যমে তিনি কেনাকাটাও করতে পারবেন। এক্ষেত্রে, তার দৈনন্দিন লেনদেনের কাজ সহজ হয়েছে। এটি সহজে বহনযোগ্য। পিন নম্বর থাকায় এটি হারিয়ে বা চুরি হলেও আর্থিক ক্ষতি হয় না। তাই বলা যায়, মি. মোয়াজের এটিএম কার্ড ব্যবহার কার্যকর হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মি. মোয়াজের পরবর্তী সময়ে টাকা পেতে যে ব্যাংকিং পদ্ধতি ব্যবহৃত হয়েছে…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর