জনাব আসিফকে অর্থ প্রদানের মাধ্যমটি ব্যাখ্যা করো।
উত্তর: আসিফকে প্রত্যয়পত্রের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে। আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধে যে নিশ্চয়তাপত্র প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলা হয়। এ পত্রের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারকের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। উদ্দীপকে জনাব আসিফ পার্শ্ববর্তী রাষ্ট্রে চাল রপ্তানি করেন। আমদানিকারক তার দেশের বন্ধু ব্যাংক-এর সাহায্যে প্রত্যয়পত্রের মাধ্যমে জনাব আসিফকে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। মূলত এক্ষেত্রে বন্ধু ব্যাংক জনাব আসিফকে এ মর্মে অঙ্গীকার দেয় যে, উক্ত রপ্তানির মূল্য পরিশোধে ব্যাংকটি দায়বদ্ধ। ফলে জনাব আসিফের রপ্তানি মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। এক্ষেত্রে, প্রত্যয়পত্র উক্ত কাজটিকে সহজ করেছে। তাই বলা যায়, উক্ত লেনদেনে জনাব আসিফকে অর্থ প্রদানের মাধ্যমটি হলে প্রত্যয়পত্র।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব আসিফকে অর্থ প্রদানের মাধ্যমটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর