উদ্দীপকে বন্ধু ব্যাংক-এর প্রধান আয় কার্যক্রম বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বন্ধু ব্যাংক-এর প্রধান আয় কার্যক্রম হলো মঞ্জুরকৃত ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। আর এ মুনাফার প্রধান উৎস হলো মঞ্জুর করা ঋণের বিপরীতে প্রাপ্ত সুদ। উদ্দীপকে জনাব আসিফ একজন চাল রপ্তানিকারক। আমদানিকারক তার দেশের বন্ধু ব্যাংক-এর মাধ্যমে প্রত্যয়পত্র ইস্যু করে এ বৈদেশিক বাণিজ্য সম্পাদন করে। ব্যাংকটি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। পাশাপাশি সংগৃহীত অর্থ থেকে ঋণ দেয়। বন্ধু ব্যাংকটি মূলত একটি বাণিজ্যিক ব্যাংক। এর মূল কার্যক্রম হলো আমানত গ্রহণ ও ঋণ প্রদান। ঋণ প্রদানের বিপরীতে ব্যাংকটি উচ্চ হারে সুদ আদায় করে। আর একটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎসই হলো প্রদত্ত ঋণের গৃহীত সুদ। উদ্দীপকে আমদানিকারকের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করেও বন্ধু ব্যাংকটি কমিশন লাভ করে। তবে এটি তার আয়ের প্রধান উৎস নয়। অর্থাৎ, বন্ধু ব্যাংকটি আমানত গ্রহণ করে এর বিপরীতে যে সুদ দেয় তার চেয়ে অধিক সুদ আদায় করে ঋণ প্রদান করে। আর এই দুই সুদের পার্থক্যই হলো এ ব্যাংকটির মুনাফা। মূলত এ কাজটিই বাণিজ্যিক ব্যাংক হিসেবে বন্ধু ব্যাংক-এর মূল কাজ। সুতরাং বলা যায়, বন্ধু ব্যাংক-এর আয়ের প্রধান উৎস হচ্ছে প্রদত্ত ঋণের সুদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে বন্ধু ব্যাংক-এর প্রধান আয় কার্যক্রম বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর