সততা ব্যাংক-এর সঞ্চয় কোন ধরনের তহবিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সততা ব্যাংক-এর সঞ্চয় হলো সঞ্চিতি তহবিল। অবণ্টিত মুনাফার একটি অংশ সঞ্চিতি তহবিলে আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য এ তহবিল সৃষ্টি করা হয়। এটি ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিলের একটি মুনাফাভিত্তিক উৎস। উদ্দীপকে 'সততা ব্যাংক' মুনাফার অংশ মালিকদের মধ্যে বণ্টন করে না। ব্যাংকটি মুনাফার অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে। এ সংরক্ষিত অর্থ দিয়ে গঠন করা হয় সঞ্চিতি তহবিল। এ তহবিলের অর্থ ভবিষ্যতে প্রতিষ্ঠানের কোন আর্থিক সংকট মোকাবিলায় সাহায্য করবে। আর এটি ব্যবসায়ের অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচিত হবে। সুতরাং, মুনাফা সংরক্ষণ করে সততা ব্যাংক মূলত সঞ্চিতি তহবিলের সৃষ্টি করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
সততা ব্যাংক-এর সঞ্চয় কোন ধরনের তহবিল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর