উদ্দীপকে উল্লিখিত চিত্রা ব্যাংক-এর প্রথম কাজটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রা ব্যাংক-এর প্রথম কাজ হলো আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানতকারীর কাছ থেকে তাদের সঞ্চিত অর্থ চলতি, সঞ্চয়ী, স্থায়ী ব্যাংক হিসাবের মাধ্যমে আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমার অর্থের ওপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ দেয়। চলতি হিসাবে সুদ প্রদান করা না হলেও সেখানে অন্য কিছু সুবিধা (জমাতিরিক্ত ঋণ) দেওয়া হয়। উদ্দীপকে চিত্রা ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এর বিপরীতে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। এরূপ অর্থ সংগ্রহের মাধ্যমে চিত্রা ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে। সংগৃহীত অর্থ সুদের বিনিময়ে ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে গ্রাহকদের ঋণ দিয়ে এ ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। সুতরাং, আমানত গ্রহণ ও সুদ প্রদান চিত্রা ব্যাংক-এর প্রথম ও প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রা ব্যাংক-এর প্রথম কাজটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর