বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিময় বিল বাট্টাকৃত মূল্যে পরিশোধ করে এবং বিলের আদেষ্টার থেকে সম্পূর্ণ মূল্য গ্রহণের মাধ্যমে ব্যাংক আয় করে। পণ্যের বিক্রেতা বাকিতে বিক্রির ফলে পাওয়া বিনিময় বিল ব্যাংকে বাট্টা করে তাৎক্ষণিক অর্থ সংস্থান করে। এক্ষেত্রে, ব্যাংক বিলটি বিক্রেতার কাছ থেকে কম মূল্যে কিনে নেয়। কিন্তু, মেয়াদ শেষে ইস্যুকারীর কাছ থেকে সম্পূর্ণ অর্থ আদায় করে। এই পরিশোধিত অর্থ ও আদায়কৃত অর্থের পার্থক্যই হলো ব্যাংকের আয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো।
উত্তর