জনাব মাহবুবকে প্রদত্ত করতোয়া ব্যাংক-এর কাজটি ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মাহবুবকে প্রদত্ত করতোয়া ব্যাংক-এর কাজটি হলো ঋণ আমানত সৃষ্টি। ঋণকৃত অর্থ গ্রাহককে নগদ প্রদান না করে ব্যাংক একটি হিসাব খুলে সেখানে জমা করে। গ্রাহক তার প্রয়োজনীয় অর্থ চেক কেটে উক্ত হিসার থেকে ওঠাতে পারে। এ ব্যবস্থাকে ঋণ আমানত সৃষ্টি বলা হয়। উদ্দীপকে জনাব মাহবুব 'করতোয়া ব্যাংক' থেকে ঋণ গ্রহণ করেন। ঋণকৃত অর্থ ব্যাংক হিসাব খুলে সেখানে জমা করা হয়। সেখান থেকে তিনি প্রয়োজন অনুযায়ী অর্থ ওঠাতে পারেন। এর মাধ্যমে করতোয়া ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করেছে। কারণ, ঋণের টাকা সরাসরি গ্রাহকের হিসাবে প্রদান করাতে গ্রাহকের হিসাবে আমানত জমা হয়েছে। এই আমানত গ্রাহক উত্তোলন করার পূর্ব পর্যন্ত ব্যাংক অন্য কাউকে ঋণ দিতে পারবে। তাই বলা যায়, জনাব মাহবুবকে ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ প্রদান করে 'করতোয়া ব্যাংক' ঋণ আমানত সৃষ্টির কার্যাবলি সম্পাদন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব মাহবুবকে প্রদত্ত করতোয়া ব্যাংক-এর কাজটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর