করতোয়া ব্যাংক-এর কাজটি জনাব শুভর জন্য কেন গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে করতোয়া ব্যাংক জনাব শুভর জন্য বিনিময়ের মাধ্যম সৃষ্টি করেছে; যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষভাবে নোট ইস্যু করে না। এটি বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। সাধারণত চেক, ব্যাংক ড্রাফট্, বিনিময় বিল, পে-অর্ডার ইত্যাদি বিনিময় মাধ্যমের উদাহরণ। এগুলো দ্বারা নগদ অর্থের মতোই লেনদেন করা যায়। ফলে আর্থিক লেনদেন গতিশীল হয়। উদ্দীপকে জনাব শুভর করতোয়া ব্যাংকে একটি হিসাব আছে। তিনি ঢাকার এলিফেন্ট রোড থেকে [গণিত] হাজার টাকার কম্পিউটার কেনেন। এর মূল্য তিনি করতোয়া ব্যাংক-এর চেকের মাধ্যমে পরিশোধ করেন। উদ্দীপকে করতোয়া ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক আর্থিক লেনদেন নিষ্পত্তির জন্য বিনিময় মাধ্যম সৃষ্টি করে। এ মাধ্যম হিসেবে ব্যাংক চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি ইস্যু করে থাকে। উদ্দীপকে জনাব শুভ কম্পিউটার কেনার অর্থ চেকে পরিশোধ করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করেছেন। সুতরাং, করতোয়া ব্যাংকের বিনিময় মাধ্যম সৃষ্টি জনাব শুভর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
করতোয়া ব্যাংক-এর কাজটি জনাব শুভর জন্য কেন গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর