জনাব 'ক'-এর রপ্তানি করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: প্রত্যয়পত্র পাওয়ার কারণে জনাব 'ক' রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন। আমদানিকারক ও রপ্তানিকারক দু'দেশে অবস্থান করে। রপ্তানিকারকের পক্ষে আমদানিকারকের মূল্য পরিশোধের সক্ষমতা জানা কষ্টকর। এজন্য রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে ব্যাংকের নিশ্চয়তা চায়। ব্যাংক এ ধরনের নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে আমদানিকারকের মূল্য পরিশোধের দায়িত্ব নেয়। আর যে পত্রের মাধ্যমে নিশ্চয়তা দেওয়া হয় তাকে প্রত্যয়পত্র বলা হয়। উদ্দীপকে জনাব 'ক' একজন বিখ্যাত ব্যবসায়ী। সম্প্রতি তিনি নতুন একজন আমদানিকারকের কাছ থেকে পণ্য কেনার প্রস্তাব পেলেন। কিন্তু নতুন ক্রেতা বলে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। কারণ, তিনি আমদানিকারকের আর্থিক সক্ষমতা জানতেন না। এমন সময় ' [গণিত] ব্যাংক' আমদানিকারকের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংক যে নিশ্চয়তা দিয়েছে তা প্রত্যয়পত্রের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এক্ষেত্রে, আমদানিকারক অর্থ পরিশোধে ব্যর্থ হলে ' [গণিত] ব্যাংকই' রপ্তানিকৃত পণ্যের অর্থ পরিশোধ করার নিশ্চয়তা দেয়। সুতরাং, এ নিশ্চয়তার কারণেই জনাব 'ক' রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব 'ক'-এর রপ্তানি করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর