ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা তরল সম্পদ সংরক্ষণকে বোঝায়। গ্রাহকের আমানত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস। এ আমানত থেকে ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। তবে ঋণদানের ক্ষেত্রে ব্যাংককে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানত হিসেবে জমা রাখতে হবে যাতে ব্যাংকটি তার গ্রাহকের অর্থ চাওয়ামাত্র ফেরতদানে সক্ষম হয়। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক তহবিলে জমা রাখাকে ব্যাংকের তারল্য নীতি বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর