জনাব 'রহমান'-এর আর্থিক সচ্ছলতার পেছনে বন্ধু ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ঋণদান ছাড়াও উদ্দীপকের বন্ধু ব্যাংক প্রতিনিধিত্বমূলক কাজ করে জনাব রহমানের ব্যবসায়ের আর্থিক সচ্ছলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক বিশেষত গ্রাহকের পক্ষ হয়ে যেসব কাজ করে, সেগুলো ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। অর্থ জমা ও ঋণ প্রদানের বাইরে ব্যাংক এসব কাজ করে। এতে ব্যাংকের ওপর গ্রাহকের সন্তুষ্টি বাড়ে। উদ্দীপকে চাকরিজীবী জনাব রহমান দৈনন্দিন চাহিদা মিটিয়ে প্রতি মাসে [গণিত] টাকা বন্ধু ব্যাংকে রাখেন। বেশ কিছুদিন চাকরি করার পর তিনি সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে জমানো টাকা দিয়ে ব্যবসায় শুরু করবেন। মূলধন কম হলে প্রয়োজনে বন্ধু ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। বন্ধু ব্যাংক তাকে ঋণ, আর্থিক পরামর্শ এবং প্রতিনিধিত্বমূলক কাজে সহায়তা করে। এতে তার ব্যবসায়ে অর্থনৈতিক সচ্ছলতা আসে। জনাব রহমানের প্রতিনিধি হিসেবে বন্ধু ব্যাংক তার ব্যবসায়ের বিভিন্ন অর্থ আদায় ও. পাওনা পরিশোধের কাজ করতে পারে। ব্যবসায়ের আর্থিক হিসাব নিকাশ রক্ষার কাজেও ব্যাংক সহায়তা করতে পারে। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক জনাব রহমানকে বিভিন্ন তথ্য ও পরামর্শ দিতে পারে। এছাড়াও ব্যবসায়ের পরিধি বিস্তারে ব্যাংক জনাব রহমানের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। তাই বলা যায়, ঋণ প্রদান ছাড়াও বন্ধু ব্যাংক জনাব রহমানকে নানাভাবে সহযোগিতা করে তার ব্যবসায়ে আর্থিক সচ্ছলতা আনতে ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব 'রহমান'-এর আর্থিক সচ্ছলতার পেছনে বন্ধু ব্যাংকের ভূমিকা বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর