কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' একটি শাখা ব্যাংক। এ ধরনের ব্যাংক একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশের অভ্যন্তরে ও বাইরে শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। এ ব্যাংকের আলাদা কোনো সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যক্রম সম্পাদন করে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকই শাখা ব্যাংক। উদ্দীপকে জনাব রহিম একজন পাইকারি ব্যবসায়ী। স্থানীয় 'নক্ষত্র ব্যাংক'-এ তিনি একটি হিসাব খোলেন। গ্রামের বাড়িতে বেড়াতে গেলে স্থানীয় বাজারে একই নামে আরও একটি ব্যাংক দেখতে পান। এতে তিনি অত্যন্ত খুশি হন এবং প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করেন। জনাব রবিন গ্রামের বাড়িতে 'নক্ষত্র ব্যাংক-এর আরেকটি শাখা দেখতে পান। আর শাখা ব্যাংক একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশের ভিতরে ও বাহিরে অনেক শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। তাই বলা যায়, কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' হলো শাখা ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্য…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর