জনাব আলমের পক্ষে 'SR [গণিত] ব্যাংক কী উদ্দেশ্য সম্পাদন করেছে? ব্যাংকিং ব্যবসায়ের আলোকে বর্ণনা করো।
উত্তর: জনাব আলমের পক্ষে 'SR [গণিত] ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে প্রতিনিধি ও অছিসংক্রান্ত উদ্দেশ্য সম্পাদন করেছে। আমানত সংগ্রহ ও ঋণদান ছাড়াও নানাবিধ ব্যাংকিং সেবা প্রদান করে ব্যাংক। গ্রাহকের পক্ষে প্রতিনিধি ও অছি হিসেবে ব্যাংক কাজ করে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ, বিনিময় বিলে স্বাক্ষর, বাসা ভাড়া আদায় ইত্যাদি কাজ করে থাকে। ব্যাংক সাধারণত নির্দিষ্ট কমিশনের বিনিময়ে এসব কাজ করে। উদ্দীপকে জনাব আলম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কর্মব্যস্ততার কারণে 'SR [গণিত] ব্যাংক তার পক্ষে 'XY [গণিত] ট্রেডার্সের সাথে চুক্তি করে। তাছাড়াও ব্যাংকটি তার পক্ষে বাসা ভাড়া সংগ্রহ ও বিভিন্ন লেনদেন সম্পাদন করে। বিদেশ থেকে পণ্য আমদানি করতেও সহায়তা করে। এখানে ব্যাংকটি জনাব আলমের পক্ষ হয়ে তার প্রতিনিধিত্ব করছে। চুক্তিবদ্ধ ক্ষেত্রে 'SR [গণিত] ব্যাংকের সাথে লেনদেন করা অথবা জনাব আলমের সাথে লেনদেন করা আইনগতভাবে সমতুল্য। ব্যাংক সাধারণত গ্রাহকের প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করে এই সুবিধা প্রদান করে। তাই বলা যায়, উদ্দীপকের 'SR [গণিত] ব্যাংক জনাব আলমের প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব আলমের পক্ষে 'SR ব্যাংক কী উদ্দেশ্য সম্পাদন করেছে? ব্যাংকিং ব্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর